,

প্রথম প্রহরেই শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

Bnp copyনিজস্ব প্রতিবেদক : একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি শহীদ মিনারে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের শীর্ষস্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

এর আগে শহীদ মিনারে যেতে বারবার বাধার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি প্রথম প্রহরেই তাকে শ্রদ্ধা নিবেদনের অনুমতি দিলেও অজানা কারণে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাকে।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে যাত্রা করে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর। ১২টা ৫০ মিনিটে সেটি শিক্ষাভবন মোড়ে পৌঁছালে পুলিশ গতিরোধ করে। সেখানে প্রায় ১৫ মিনিট বাকবিতণ্ডার পর তারা আবার যাত্রা শুরু করেন। এবার দোয়েল চত্বরে আবার পুলিশি বাধা মুখে পড়তে হয়। পরে ছেড়ে দিলে গাড়িবহর শহীদমিনারের দিকে যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা