,

আল-শাবাবের গোয়েন্দা প্রধান বিমান হামলায় নিহত হওয়ার দাবি

 

আন্তর্জাতিক ডেস্ক : আল শাবাবের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে কেনিয়াকেনিয়ার এক বিমান হামলায় সোমালিয়ার সশস্ত্র সংগঠন আল-শাবাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কারাতে এবং আরও ১০ জন কমান্ডার নিহত হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি তারা নিহত হন বলে এক বিবৃতিতে দাবি করেছে কেনিয়ার সেনাবাহিনী।
তবে আল শাবাবের পক্ষ থেকে এখন পর্যন্ত মোহাম্মদ কারাতের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়নি।

 

cefea63a9a8b1c41e3ee1beaf2c655e0-
বৃহস্পতিবার কেনিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এ বিমান হামলা চালানো হয়েছিল। ওই হামলায় মোহাম্মদ কারাতে ছাড়াও আল শাবাবের ১০ জন কমান্ডার নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমালিয়ায় অবস্থিত কেনিয়ার সামরিক ঘাঁটিতে গত মাসের হামলার ক্ষেত্রে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে ধারণা করা হয়। গত ১৫ জানুয়ারি এল-আদে শহরে চালানো ওই হামলায় ১শ’ সেনাকে হত্যার দাবি করে আল শাবাব।
উল্লেখ্য, সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আফ্রিকান ইউনিয়নের বাহিনীতে কেনিয়ার ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা