,

তারামন বিবিকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর

taramon__102514ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গুরুতর অসুস্থ বীরপ্রতীক তারামন বিবিকে ।

বুধবার সকাল ৭টায় তারামন বিবির স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়েন।

তারামন বিবির ছেলে আবু তাহেরের সঙ্গে স্থানীয় সাংবাদিকরা সকাল পৌনে ১০টায় মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ডা. ওয়াসিমের নেতৃত্বে মাকে নিয়ে সকাল ৭টার দিকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা বক্ষব্যাধি হাসপাতালে পৌঁছাব।

সোমবার বিকালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তবে এখন তিনি ‍সুস্থ আছেন, কথাবার্তা বলছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের