,

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মুক্ত চিন্তার সংকট, বললেন ফখরুল

5222e3ffad919-fakrul1নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলাকে মুক্ত চিন্তার সংকট বলে আখ্যায়িত করেছেন বি​এনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘এম এ মান্নান মুক্তি পরিষদ’ এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকায় লিখছে বি​এনপির সংকট। এই সংকট বিএনপির শুধু নয়, প্রমাণিত হয়েছে আজ যখন মাহফুজ আনামের বিরুদ্ধে ৩৭টি মামলা হয় তখন বিএনপির সংকট নয়, এ সংকট মুক্ত চিন্তার সংকট। এ সংকট সত্য বলার সংকট। আমি আমার কথা নির্ভয়ে বলব তার সংকট।’
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই সরকারর সমালোচনা হবে। কিন্তু এখন সমালোচনা করতে গেলেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলা যায় না। পত্রিকায় লেখা যায় না। সরকারের বিরুদ্ধে কিছু বললে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। খালেদা জিয়া কথা বল​লে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ওই দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ মি​নারে শ্র​দ্ধা জানানো হবে। ২২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এ ছাড়া সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে