,

২০১ রান করেও পারেনি গেইলরা

gayle_102506স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লীগে (পিএসএল) মঙ্গলবারের খেলায় শেষ ওভারের নাটকীয়তায় আজহার আলী-ক্রিস গেইল-উমর আকমলদের দল লাহোর কালান্দার্সকে দুই উইকেটে হারিয়েছে সরফরাজ-সাঙ্গাকারাদের দল কোয়েটা গ্লাডিয়েটরস।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০১ রান করে লাহোর কালান্দার্স। দলের পক্ষে ক্রিস গেইল ৬০, আজহার আলী ৬১, উমর আকমল ৫৫* ও ডাওয়েন ব্রাভো ২০* রান করেন।

পরে কোয়েটা গ্লাডিয়েটরসের জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হয়। শেষদিকে ১২ বলে অপরাজিত ৩০ রান করে দলকে জেতান মোহাম্মদ নবী।

তার আগে বিসমিল্লাহ খান ৫৫, কেভিন পিটারসেন ৩৪, কুমার সাঙ্গাকারা ৩৭ ও সরফরাজ আহমেদ ২১ রান করেন। আর লাহোর কালান্দার্সের পক্ষে এহসান আদিল ৪টি, ডাওয়েন ব্রাভো ৩টি ও কেভন কুপার ১টি করে উইকেট নেন। কোয়েটা গ্লাডিয়েটরস গতকাল লীগ পর্বের খেলা শেষ করেছে। আটটি ম্যাচে তারা ছয়টিতে জয় পেয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে