বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না : ওবামা

Obama1455684626আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এটি ট্রাম্পের কম্ম নয়। মঙ্গলবার ক্যালিফোর্নিয়াতে আসিয়ান দেশগুলোর সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামা এ কথা বলেন।

বিভিন্ন সময় মুসলমানসহ অনেক ইস্যুতেই বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প। খোদ রিপাবলিকান দলের অনেক প্রার্থী ট্রাম্পের সমালোচনায় মুখর। এতো কিছুর পরও আইওয়াতে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে দ্বিতীয় অবস্থান এবং নিউ হ্যাম্পশায়ারে জয় লাভ করেছিলেন তিনি। শনিবার সাউথ ক্যারোলিনাতে অনুষ্ঠিতব্য প্রাথমিক নির্বাচনেও ট্রাম্প তার অবস্থান ধরে রাখতে পারবেন বলে জরিপ সংস্থাগুলো জানিয়েছে।

প্রেসিডেন্ট ওবামা বলেন, আমি বিশ্বাস করি ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবে না। আর এর কারণ হচ্ছে মার্কিন জনগণের ওপর আমার বিপুল আস্থা রয়েছে।’

ভোটাররা ট্রাম্পকে নির্বাচিত করবে না উল্লেখ করে ওবামা বলেন, ‘ তারা বুঝতে পেরেছে প্রেসিডেন্টের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কোনো টক শো কিংবা রিয়েলিটি শো’র উপাস্থাপনা নয়, এটা কোনো পণ্যের প্রচারণা নয়, এটা অনেক কঠিন। এটা কোনো সহযোগিতামূলক কাজ কিংবা যা খুশি তা-ই করার এমন কোনো বিষয় নয়, যেটা আপনাকে নির্দিষ্ট দিনে খবরের শিরোণামে নিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে