,

বিজ্ঞানীরা ক্যান্সারের ‘বৈপ্লবিক চিকিৎসার’ দ্বারপ্রান্তে

 
স্বাস্থ্য ডেস্ক : ক্যান্সারের চিকিৎসার এমন এক পদ্ধতি আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বিজ্ঞানীরা – যা এই প্রাণঘাতী রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘আমেরিকান এসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সায়েন্স’এর এক সভায় উপস্থাপিত জরিপে বলা হচ্ছে, জিন প্রযুক্তি-ভিত্তিক এই চিকিৎসা পদ্ধতিতে ‘নাটকীয় ফল পাওয়া যেতে পারে’ বলে বিজ্ঞানীরা ইঙ্গিত পাচ্ছেন।

 

এর একটি জরিপে ক্যান্সারের চিকিৎসায় ‘টি-সেল’ নামে জিনগত পরিবর্তন ঘটানো রোগপ্রতিরোধী দেহকোষ ব্যবহার করা হয়েছে।

রক্তের ক্যান্সারে আক্রান্ত যেসব রোগীর অবস্থা প্রায় শেষ স্তরে পৌঁছে গেছে বা যারা প্রায় মুমূর্ষু অবস্থা আছেন- তাদের ওপর এই ‘টি সেল’ প্রয়োগ করে চিকিৎসায় চমকপ্রদ ফল পাওয়া গেছে।

এই পদ্ধতিতে ক্যান্সার থেকে একবার সেরে উঠলে তা যেন আর ফিরে আসতে না পারে তা নিশ্চিত করা সম্ভব হতে পারে – যা অনেকটা টিকার মতোই কাজ করতে পারে, বলছেন বিজ্ঞানীরা।

 

151-thumbnail

নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে তাদের ‘সম্পূর্ণ সারিয়ে তোলার মতো সাফল্য পাওয়া গেছে।

তবে কিছু রোগীর ক্ষেত্রে এই চিকিৎসার বিপরীত প্রতিক্রিয়া হয়েছে, এবং বিজ্ঞানীরা বলছেন এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে