,

বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেবেন ফখরুল

fakrulআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপির গঠনতন্ত্রের একটি সংশোধনীর বিষয়ে জানাতে দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল। কমিশন থেকে বের হয়ে আসার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী উল্লিখিত কথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে সংশ্লিষ্ট থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুপারিশের ভিত্তিতে।বিএনপির প্রতিনিধিদলের ইসিতে যাওয়া প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমাদের গঠনতন্ত্রের একটি ধারায় পরিবর্তন এসেছে। সেটি হলো, দলীয় চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটিও নির্বাচনের মাধ্যমে হবে। সে বিষয়টি কমিশনকে অবহিত করতে এসেছিলাম।’রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা