,

ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকার গলায় জুতার মালা

1455518225ডেস্ক রিপোর্ট : বিশ্ব ভালোবাসা দিবসেই মাথা ন্যাড়া করে প্রেমিক যুগলের গঁলায় জুতার মালা দেয়া হয়েছে। কথাটা শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে। শুধু তাই নয়, ওই দম্পতিকে মুখে চুন-কালি মাখিয়ে জুতার মালা গলায় ঝুলিয়ে গ্রামে ঘুরানো হয়।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতের উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ঘটেছে নিষ্ঠুর ও বর্বর ওই ঘটনাটি।
জানা গেছে, আট বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন পরিমল এবং শীতলা। সন্দেশখালির আদিবাসী অধ্যুষিত গ্রামের মাতব্বরদের চোখে এটাই চরম অপরাধ। আট বছর আগে করা সেই অপরাধের শাস্তি দেয়া হলো ২০১৬ সালের ভালোবাসা দিবসে। দীর্ঘদিন পরে বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার গ্রামে ঝুপখালি ফিরেছিলেন দু’জন।
ভালবাসার মাসুল হিসেবে প্রাপ্তবয়স্ক দম্পতি উপরে নির্বিচারে ঘন্টার পর ঘন্টা ধরে চালানো হয় অমনবিক অত্যাচার। তাদের চুল কেটে, মাথায় চুন ও কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে তাদের করা আট বছর আগের অপরাধের সাজা দিলেন গ্রামবাসীরা।ভালবেসে ঘর বাঁধার অপরাধে শীতলার উপর নানা অত্যাচার চালান তারা। দেখা মেলেনি না পুলিশ-প্রশাসনের।
জানা গেছে, ২০০৯ সালে আয়লার পরে চাষবাস বন্ধ হয়ে যাওয়ায় শীতলার বাবা দিনমজুরের কাজ করতে তাকে নিয়ে গিয়েছিলেন ভিনরাজ্যে। একই পরিস্থিতির শিকার হয়ে প্রতিবেশী পরিমল সরদারও গিয়েছিলেন তাদের সঙ্গেই। সেখানে সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। সম্পর্কের কথা জানাজানি হতে মেয়ে শীতলাকে নিয়ে বাড়ি চলে আসেন তার বাবা বিদেশ সর্দার।
শীতলা-পরিমল অবশ্য একে অপরকে ভুলতে পারেননি। সবার অমতেই তারা গ্রাম ছেড়ে পালিয়ে বিয়ে করেন। কয়েক দিন পরে গ্রামে ফিরে এলে তাদের নিয়ে সালিশি বসানো হয়। কিন্তু বিচারের আগেই আবার গ্রাম ছেড়ে পালান তারা।
এর পরে প্রায় ৮ বছর কেটে যাওয়ায় কিছুটা সাহস করে শনিবার রাতে নিজেদের গ্রামে ফিরে আসেন ওই দম্পতি। কিন্তু পরিস্থিতি যে একেবারেই বদলায়নি, গ্রামে ফিরতেই টের পেলেন তারা।
এবারে আর পরিমল-শীতলাকে পালানোর সুযোগ দেননি গ্রামবাসীরা। রবিবার গ্রামে তাদের আটকে রেখে বসানো হয় সালিশি সভা। অভিযোগ, গ্রামের মহিলারাই এগিয়ে এসে শাস্তি নির্ধারণ করেন। শেষ পর্যন্ত গ্রামবাসীদের বিচার মেনে দু’জনকেই গ্রাম ছেড়ে চলে যেতে হয়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের