,

ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়ক মিরাজ

Miraz20160216025837স্পোর্টস ডেস্ক : ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফাইনাল দিয়ে পর্দা নেমেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের। এ আসরে আইসিসির কোন টুর্নামেন্টে সেরা সাফল্য নিয়ে শেষ করেছে বাংলাদেশ। দলের তৃতীয় স্থান ছাড়াও ব্যক্তিগত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর টুর্নামেন্ট শেষে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হলেন এ অলরাউন্ডার।

ক্রিকইনফোর ঘোষণা করা মিরাজের সঙ্গে একাদশে জায়গা হয়েছে বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের। তবে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন ভারত থেকে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে রয়েছেন একজন।

ইএসপিএন ক্রিকইনফো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ :
১. রিশাভ পান্ত (ভারত)
২. গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ)
৩. জ্যাক বার্নহাম (ইংল্যান্ড)
৪. সরফরাজ খান (ভারত)
৫. হাসান মহসিন (পাকিস্তান)
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক-বাংলাদেশ)
৭. মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)
৮. মায়াঙ্ক ডাগার (ভারত)
৯. সাকিব মাহমুদ (ইংল্যান্ড)
১০. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
১১. আভেস খান (ভারত)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে