,

বীর প্রতীক তারামন বিবি হাসপাতালে

photo-1455597620নিজস্ব প্রতিবেদক : বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শ্বাসকষ্ট ও পিঠের ব্যথার কারণে তাঁকে কুড়িগ্রামের নিজ বাড়ি রাজীবপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

তারামন বিবি অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এম এ বারীর তত্ত্বাবধানে আছেন।

তারামন বিবির ছোট ছেলে আবু তাহের জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও পিঠের ব্যথায় ভুগছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার রায় জানান, তারামন বিবির অবস্থা আগের চেয়ে ভালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান ও সেবা তাঁকে দেওয়া হচ্ছে।

এর আগে তারামন বিবি জানুয়ারি মাসে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। ৩১ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাড়িতে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা