,

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের জন্য ভারতে বিশেষ নিরাপত্তা

bd-jugantor_4377স্পোর্টস ডেস্ক : মার্চে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে ভারতে চলছে ব্যপক প্রস্তুতি। আয়োজক দেশ হওয়ায় অন্যান্য দেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে।

তাই বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে দেশটি। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটারদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

ভারতের একটি দৈনিকের খবর, দেশটি পাকিস্তানের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। এছাড়া বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও ভাবাচ্ছে তাদের। তাইতো এই তিন দেশের খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করেছে এবারের বিশ্বকাপ আয়োজক দেশটি।

বিশেষ নিরাপত্তা দেয়ার পেছনে কারণও অবশ্য আছে। কিছুদিন আগে আইসিসির এক মিটিংয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করা। কেননা ভারতের উগ্রবাদীদের হামলার শিকার হতে পারেন আফ্রিদিরা।

তাছাড়া, বোর্ড থেকে বলা হয় যদি পাকিস্তান সরকার মনে করে ভারতে তাদের দেশের ক্রিকেটারদের খেলতে যাওয়া ঠিক হবে না তাহলে সেখানে টিম পাঠাবে না পাকিস্তান। আর এই সিদ্ধান্ত নেয়ার আগে নিরাপত্তার বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করবে পাকিস্তান সরকার। কেননা, ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে ভারতে এক মিটিংয়ে বসার কথা ছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের। তবে শিবসেনা ওই সময় ভারতের ক্রিকেট বোর্ড সদর দফতরে হামলা করে। এছাড়া পাকিস্তানের কোনো খেলোয়াড়কে ভারতে খেলতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়।

এসব পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন পাকিস্তান। তাই যদি দেশটির সরকার মনে করে ভারতে খেলোয়াড় পাঠালে তাদের জীবনের জন্য হুমকি হতে পারে তাহলে সেখানে খেলোয়াড় পাঠাবে না পাকিস্তান।

পাকিস্তানের এই ঘোষণার পরই যেন নড়েচড়ে বসেছে ভারত। পাকিস্তানসহ বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলোয়াড়দের বিশেষ নিরাপত্তা দেয়ার পরিকল্পনা নিয়েছে।

এই তিন দেশের ক্রিকেটারদের একই হোটেলে রাখা হতে পারে বলে খবরে বলা হয়েছে।

এদিকে বিশ্বকাপের দিন এগিয়ে আসায় ইডেনকে করা হচ্ছে আরো আধুনিক। দিন পাঁচেকের মধ্যে ইডেনে ঢুকে পড়ছে অত্যাধুনিক গ্রাউন্ড কভার। যা পিচ তো বটেই গোটা মাঠ স্বয়ংক্রিয়ভাবে ঢেকে ফেলতে পারবে। গত অক্টোবরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য এই ব্যবস্থা।

পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে ইডেনের হসপিট্যালিটি এরিয়াও বাড়াচ্ছে সিএবি। এমনিতে ইডেনে বত্রিশটা হসপিট্যালিটি বক্স আছে। কিন্তু তার মধ্যে অনেকগুলোই বিক্রি হয়ে যাওয়ায় স্থান সঙ্কুলান হতে পারে বলে হসপিট্যালিটি এরিয়া বাড়াচ্ছে সিএবি। ঠিক হয়েছে, ইডেনের ‘বি’ ব্লকের নীচের হাজারখানেক সিটকে আধুনিক কায়দায় সাজিয়ে নতুন মোড়কে পেশ করা হবে।

সিএবি যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় বললেন, বাইরের দেশে যেমন থাকে, এখানেও তেমনই থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে