,

ব্রণের কালো দাগ দূর করুন

 

স্বাস্থ্য ডেস্ক :  ভাবছেন কী করে ব্রণের কালো দাগ দূর করবেন? অনেকেই মুখে ব্রণের লালচে ফোলাভাব ও কালো দাগের কারণে মন খারাপ করে বসে থাকেন, কারণ কিছুই করার নেই। অনেকে আবার ব্রণটি গলিয়ে ফেলে ভাবেন লালচে ভাব বা কালো দাগ কমে গেছে। কিন্তু এতে আসলে উল্টোটাই হয়। লালচে ভাব, কালো দাগতো কমেই না বরং সাথে ক্ষতের সৃষ্টি হয়। তাই জেনে নেই কিছু উপকারি উপাদানের ব্যবহারের কথা। যা আপনাকে মুক্তি দেবে ব্রণের কালো দাগ থেকে।

১। বরফ, মধু ও দারুচিনির পেস্টের ব্যবহারঃ

মুখ খুব ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর এক টুকরো বরফ নিয়ে ব্রণের ওপর আলতো করে গোল গোল করে ঘুরিয়ে ঘষে নিন। দুই মিনিট পর একটি টিস্যু দিয়ে আলতোভাবে ভালো করে মুছে নিন। মধু ও দারুচিনিগুঁড়ো মিশিয়ে পেস্ট করে নিন। এরপর আঙুলের ডগায় নিয়ে তা ব্রণের ওপরে ভালো করে লাগিয়ে নিন। এভাবে ঘুমাতে চলে যান। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করবে। সকালে উঠে দেখুন ব্রণের লালচে ফোলাভাব একেবারেই কমে গেছে।

২। টুথপেস্টের ব্যবহারঃ
মুখ খুব ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর মিন্ট ফ্লেভারের টুথপেস্ট ব্রণের ওপর লাগান। এভাবে সারারাত লাগিয়ে রাখুন। সকালে উঠে মুখ ধুয়ে দেখুন ব্রণের লালচে ফোলাভাব কমে গেছে।

 

৩। অ্যাসপিরিনের ব্যবহারঃ
বাজারে যে সকল সাধারণ ননজেলিক কোট ব্যতীত অ্যাসপিরিন ট্যাবলেট পাওয়া যায় তা কিনুন। অর্ধেকটা ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে নিন। খুব সামান্য (২/১ ফোঁটা) পানি দিয়ে পেস্ট তৈরি করে তা ঠিক ব্রণের ওপর লাগিয়ে নিন। একটি অ্যাডহেসিভ ব্যান্ডেজ দিয়ে লাগিয়ে রাখুন সারারাত। সকালে উঠে দেখবেন ব্রণের লালচে ফোলাভাব একেবারেই নেই।

৪। হলুদের ব্যবহারঃ
পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে এতে সামান্য পানি ও লেবুর রস দিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পানি দিয়ে আলতো ঘষে তুলে নিন। ব্রণ বৃদ্ধি এবং লালচে ভাব কমে যাবে একেবারেই।

৫। অ্যালোভেরার ব্যবহারঃ

দিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধুমাত্র ব্রণের দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং টানটান হবে।

bron1

৬। শশা ও টমেটোর ব্যবহারঃ

একটি লাল টমেটোর কিছু অংশ নিয়ে তার রস নিন। এরপর তা শশার রসের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটি লাগান। ব্রণের দাগ দূর তো হবেই সেই সাথে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

৭। লেবুর ব্যবহারঃ

লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা