,

ব্রোঞ্জেই সন্তুষ্ট বাংলাদেশ

Football20160215160532স্পোর্টস ডেস্ক : স্বর্ণ পদকের আশায় গুয়াহাটি গিয়েছিল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল; কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে সেই স্বর্ণের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় ফুটবলারদের। তবে অন্তত একটি পদক জয়ের সম্ভাবনা টিকেছিল বাংলাদেশের। সেই পদকটাই মালদ্বীপকে টাইব্রেকরে (৫-৪) ব্যবধানে হারিয়ে জিতে নিল বাংলাদেশ। নির্ধারিত সময় সমতা ছিল ২-২ ব্যবধানে।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে নাবিব নেওয়াজ জীবন। ৩৮ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান আলি ফাসির। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরবিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে প্রথমবার লিড নেয় মালদ্বীপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটিও করেন আলি ফাসির। তিন মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। গঞ্জালো সানচেজের শিষ্যদের সমতায় ফেরান সোহেল রানা।

২-২ ব্যবধানে নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মালদ্বীপকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। এর আগে গ্রুপ পর্বে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। যদিও সেমিতে ভারতের কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা