বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্থায়ী হবেন সিমলা!

shimlaবিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সিমলা। ম্যাডাম ফুলি চলচ্চিত্রের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে এ অভিনেত্রীর মুখ।

অনেকটা বিরতি পর ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত হয়েছিলেন তিনি। সম্প্রতি জানা গেছে- যুক্তরাষ্ট্রে নিয়মিতভাবে বসবাস করবেন তিনি। গত দুই মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখান একটি চাকুরির চেষ্টাও নাকি করছেন সিমলা।

একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্টে অবস্থান করছেন এ অভিনেত্রী। প্রায় চার পাঁচটি কোম্পানিতে চাকুরির জন্য আবেদন করেছেন তিনি। জবের ব্যবস্থা হলে স্থায়ীভাবে সেখানে বসবাস করবেন সিমলা।

নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার মাধ্যমে ২০১৪ সালে চলচ্চিত্রে ফিরেন সিমলা। তারপর নাইওর সিনেমায় অভিনয় করেন। এরপরই গত বছর ম্যাডাম ফুলির সিক্যুয়াল ম্যাডাম ফুলি-টু সিনেমায় চুক্তিবদ্ধ হন এ অভিনেত্রী। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন এটি তার শেষ চলচ্চিত্র।

এ প্রসঙ্গে সিমলা বলেছিলেন,‘ম্যাডাম ফুলি-টু সিনেমার কাজের পর আপাতত আর কোনো চলচ্চিত্রে কাজ করব না। তাই এখন নতুন করে সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছি না। যে সিনেমার কাজ এখন চলছে সেগুলো শেষ করব।’

তবে কী কারণে তিনি সাময়িকভাবে চলচ্চিত্র থেকে বিদায় নিতে চাচ্ছেন সে বিষয়ে কিছু বলেন নি এ অভিনেত্রী। তবে কি যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার জন্য চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন সিমলা। এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মনে। রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান