,

ভুলক্রমে পাঠানো ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে ফেরত দিল কিউবা

1203095হাভানায় ২০১৪ সালের জুন মাসে ভুলক্রমে পাঠানো একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে কিউবা। ক্ষেপণাস্ত্রটিতে অবশ্য কোন বিস্ফোরক যুক্ত ছিল না এবং এটিকে স্পেনে একটি ন্যাটো প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। এ উদ্দেশ্যে এটিকে জার্মানি হয়ে ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে নেয়া হয়েছিল। কিন্তু ওই বিমানবন্দর থেকেই ক্ষেপণাস্ত্রটিকে ভুলক্রমে হাভানাগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে তুলে দেয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হয় এবং কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, এই ভুলটি একটি সম্ভাব্য মারাত্মক সামরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো বলছে, আমেরিকার কর্মকর্তাদের আশঙ্কা ছিল, কিউবা হয়তো ওই ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহার করা আধুনিক প্রযুক্তি উত্তর কোরিয়া, চীন কিংবা রাশিয়ার মতো দেশকে জানিয়ে দেবে। পুরো ব্যাপারটিতে বিব্রত হয়ে আমেরিকা কিউবাকে অনুরোধ জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি ফেরত দিতে।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এখন বলা হচ্ছে, প্যারিস থেকে আসা একটি বিমানে করে ক্ষেপণাস্ত্রটি ভুলবশত তাদের দেশে আসে। ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়ে একটি সন্তোষজনক সমাধানের জন্য কিউবা স্বচ্ছতার সাথে সহযোগিতা করেছে। এককালে শত্রুভাবাপন্ন দুই দেশ কিউবা এবং আমেরিকা সম্প্রতি নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়ণের কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা