বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আসছে ১২০টি রেলের বগি

photo-1455423901ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ রেলওয়ের জন্য স্টেইনলেস স্টিলের বগি তৈরি করছে ভারতের দ্য রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। প্রথমবারের মতো লিংকে হফম্যান বুশ বা এলএইচবি কোচ নামে এই বগির এত বড় চালান দেশের বাইরে পাঠাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের এই কারখানাটি।

দ্য ট্রিবিউন ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাওয়া রপ্তানি আদেশ অনুযায়ী মোট ১২০টি বিশেষ ধরনের এলএইচবি কোচ তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে ১৭টি প্রথম শ্রেণির শীততাপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ, ১৭টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ভাঁড়ার ঘর বা প্যান্ট্রি সংযুক্ত ৩৪টি সাধারণ চেয়ার কোচ, নামাজ পড়ার স্থানসহ ৩৩টি সাধারণ চেয়ার কোচ ও ১৯টি পাওয়ার কার কোচ।

এসব কোচ বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হচ্ছে। বগির ভেতরের বিন্যাস ও সাজসজ্জা কেমন হবে, সেটিও ধার্য করে দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুযায়ী বগিগুলো রং করা হবে।

নির্মাণকাজ পরিদর্শনে গত মাসে পাঞ্জাবের কাপুরথালায় আরসিএফের কারখানা পরিদর্শনে আসে বাংলাদেশ রেলওয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। কোচগুলোর নির্মাণ প্রক্রিয়া দেখে তাঁরা সন্তোষও প্রকাশ করেছেন।

আগামী মাসেই প্রথম দফায় ৪০টি কোচের একটি চালান বাংলাদেশে পাঠানো হবে বলে জানান আরসিএফের ব্যবস্থাপনা পরিচালক আর পি নিবারিয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান