,

সেন্সরের কাঁচিতে বলিউডের সেরা ১০ যৌন দৃশ্য

2-1বিনোদন ডেস্ক : ভারতীয় ছবি যতই সাহসী কিংবা সাবালক হয়ে উঠুক না কেন সেন্সর তার জায়গায় আজও যথেষ্ট কড়া৷যদিও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্নও আছে৷কাঁচি কি কেবল নির্দিষ্ট যৌনদৃশ্যে কিংবা অকথ্য গালাগালির ক্ষেত্রেই চালানো প্রয়োজন? অথচ দিনের পর দিন চরম কুরুচিকর একাধিক ছবি দেখতে বসে সহ্য করা যায় না এমন ছবিগুলো শুধুমাত্র গা গরম করা দৃশ্যের অভাবে অবাধে সেন্সরের ছাড়পত্র আদায় করে৷
তবু সেন্সরের প্রশংসাপত্র ছাড়া তো কোনও ছবি মুক্তিই সম্ভব নয়, হয় তাদের কথা মানতে হবে নয়তো বছরের পর বছর ক্যানবন্দি হয়ে পড়ে থাকবে পরিচালকের স্বপ্ন৷ কিন্তু সেন্সরের চাপে পড়ে যে ছবিগুলি থেকে যৌন দৃশ্য বাদ দিতে বাধ্য হয়েছিলেন পরিচালকরা৷ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এই তালিকা প্রকাশ করেছে।
১৷ জিসম ২:
সানি লিওনের ডেবিউ৷ সঙ্গে চরম সেক্সি নায়ক রণদীপ হুডা৷ বাকিটা কি আর বলার দরকার হয়? ছবিতে এমন কিছু উষ্ণ অন্তরঙ্গ যৌন দৃশ্য ছিল যা দেখে সেন্সরের কর্তাদের চোখ কপালে ওঠে৷ অগত্যা ছবি থেকে সেসব বাদ দিতে হয়৷ তাই তো দর্শকদের মুখে সিনেমা হলফেরত দারুণ আক্ষেপ করতে শোনা গিয়েছিল৷ সানি ছিল বলে কত আশা করে এসেছিলাম৷ কিন্তু সেগুড়ে বালি৷
২৷ রাগিণী এমএমএস ২:
এবার বিতর্কের কেন্দ্রে সানি৷ এই ছবিতে সানির কিছু যৌনদৃশ্য নিয়ে চরম আপত্তি তুলল সেন্সর বোর্ড৷ কিন্তু তারা বোধ হয় ভুলে গিয়েছিলেন সানি আনসেন্সরড দুনিয়ারই রানি৷ তাঁর পক্ষে কিংবা পরিচালকের পক্ষে রেখে ঢেকে তো কিছু করাই অসম্ভব৷ যাই হোক অনেক দৃশ্য বাদ দিয়ে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়৷
৩৷ শুটআউট অ্যাট ওয়াডলা:
ছবিটিতে জন আব্রাহাম এবং কঙ্গনা রানাওয়াতের উত্তেজক শয্যাদৃশ্য দেখেই দর্শকের মধ্যে শিহরন খেলে গিয়েছিল৷ কিন্তু তাঁরা কি জানেন এর থেকেও ভয়ঙ্কর কিছু শুট করা হয়েছিল৷ দীর্ঘক্ষণের এবং নানারকম ফোরপ্ল-এর দৃশ্য সম্বলিত এই সিকোয়েন্সটির প্রয়োজনীয় জায়গাগুলো কেটে বাদ দিয়ে এটিকে ছোট করা হয়৷
৪৷ দেড় ইশকিয়া:
‘ইশকিয়া’-এর এই সিকুয়েল ছবিটিতে একটি দৃশ্যে অভিনেতা আরশাদ ওয়ারদি। যৌনপল্লীতে প্রবেশ করার কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখান৷ সেটিতেই আপত্তি করে সেন্সর বোর্ড৷ বিশাল ভরদ্বাজের ছবিটি থেকে দৃশ্যটি বাদ দিলে সেটি মুক্তি পায়৷
৫৷ মিস লাভলি:
অসীম আলুওয়ালিয়ার এই ছবি দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত হলেও বাণিজ্যিক মুক্তির সময়ই সেন্সরের কড়া নজরে পড়ে৷ বলিউডের বিগ্রেড ছবির দুনিয়া নিয়ে তৈরি এই সিনেমার একাধিক দৃশ্যতেই আপত্তি করে সেন্সর৷ ছবির প্রচুর দৃশ্য বাদ দেওয়া হয়৷ যদিও পরিচালকের দাবি ছিল, এত দৃশ্য কেটে দেওয়ায় ছবির আসল বক্তব্যটাই হারিয়ে গিয়েছিল৷
৬৷ সাহেব বিবি অউর গ্যাংস্টার:
তিগমাংশু ধুলিয়ার এই ছবিতে রণদীপ হুডা ও মাহি গিলের একাধিক শয্যা দৃশ্যে কাঁচি চলে৷ এর পাশাপাশি এই ছবির আরও এক জুটি জিম্মি শেরগিল ও শ্রেয়া নারায়ণের কিছু ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য ছিল৷ সেগুলিও সেন্সরের আপত্তিতে শেষ অবধি বাদ দিয়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায়৷
৭৷ জিন্দগি ৫০-৫০:
বিতর্কিত মডেল ও অভিনেত্রী বীণা মালিকের এই ছবিটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল৷ছবিতে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ ফলে এরকম দৃশ্য তো অবশ্যই সঙ্গত৷ সেসব মেনেই সেন্সরের হস্তক্ষেপে কিছু দৃশ্য বাদ দিয়ে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটি ছাড়া হয়৷
৮৷ মার্ডার:
অনুরাগ বসু পরিচালিত বেশ কিছু বছরের আগেকার ছবি সেই সময়ে উদ্দাম যৌনদৃশ্যের জন্য ঝড় তুলেছিল৷ সেন্সরের কথা মেনে ছবিতে মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাসমির কিছু যৌনদৃশ্য বাদ দেওয়া হয়৷
৯৷ রাজ ৩:
এই ছবিতে ইমরান হাসমি ও বিপাশা বসুর দুর্দান্ত উত্তেজক দৃশ্য নিয়ে সেন্সর স্বাভাবিকভাবেই আপত্তি তুলল৷ছবি মুক্তির স্বার্থে ছবিটি থেকে এই দৃশ্যগুলো বাদও দেওয়া হল৷
১০৷ হিরোইন:
নায়িকার জীবনে ক্ষোভ, হতাশা, খ্যাতি, উচ্চাকাঙ্খা, বিতর্ক এসব নিয়েই মধুরের এই ছবি৷ কারিনা এবং অর্জুন রামপালের কিছু ঘনিষ্ঠ শয্যাদৃশ্য নিয়ে সেন্সর আপত্তি তুললে সেগুলি কেটে দৃশ্যের সময়সীমা কমিয়ে দেওয়া হয়৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা