,

আপিল বিভাগে মাহমুদুর রহমানের জামিন বহাল

mahmudur-rahman-1নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রবিবার রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন মাহমুদুর রহমানের আইনজীবী সালেহ উদ্দিন।
সালেহ উদ্দিন জানান, আপাতত এমন কোনো মামলা নেই যেখানে মাহমুদুর রহমানের জামিন নেই। তাই আইনগতভাবে উনার এখন জমিনে মুক্তি পেতে কোনো বাধা নেই।
বিচারপতির স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলায় ১৪ জানুয়ারি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারক কেএম শাসমুল আলম জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।
আইনজীবী সালেহ উদ্দিন আরও জানান, বিচারিক আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ মাহমুদুর রহমানকে জামিন দেন। পরে হাইকোর্টে এ আদেশের বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
মামলার অভিযোগে বলা হয়, বেলজিয়াম প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিুক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে প্রায় ১৭ ঘণ্টার কথোপকথন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়; যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হুক পদত্যাগ করেন। এ মামলায় ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর