,

দুর্ঘটনা এড়াতে ‘সেলফোন লেন’!

Cellphone-Lane-5রাস্তায় হাঁটছেন, অথচ চোখ ফেসবুকে। অনবরত চলছে চ্যাটিং। এভাবে চলতে থাকলে আপনি দুর্ঘটনার শিকার হতেই পারেন। তবে কী আপনার জন্য আলাদা রাস্তা তৈরি হবে, যেখানে আপনি মনের সুখে মোবাইলে টেক্সট করতে করতে হাঁটবেন? না, আবদারটা আদতেই বেয়াড়া নয়। মোবাইলে টেক্সটিংয়ের জন্য পৃথক রাস্তাই তৈরি হয়ে গেল চীনে, ‘সেলফোন লেন’।

গত বছর জুলাইয়ে ওয়াশিংটনে পথচারীদের গতিবিধি পর্ষবেক্ষণ করে পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছিল এ রকম রাস্তা। চীনের চংকিং শহরে চালুই হয়ে গেল। পথচারীদের সুরক্ষার জন্যই তৈরি এই ‘সেলফোন লেন’। ফুটপাথের একটা অংশে সেলফোনের ছবিই আঁকা রয়েছে রাস্তায়। টেক্সট করতে করতে হাঁটতে হলে, ওই রাস্তা উঠে পড়ুন। কেউ বিরক্ত করবে না। দুর্ঘটনারও ভয় নেই।

২০১৩-র একটি পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত হারে বাড়ছে পথচারীদের হতাহতের সংখ্যা। বেশির ভাগ ক্ষেত্রেই প্রমাণিত হচ্ছে, মোবাইলে চোখ রেখে হাঁটার ফলেই দুর্ঘটনা। তবে পরীক্ষামূলকভাবে ‘ই-লেন’ করেও সমস্যার সেরকম কিছু সমাধান হয়নি। তাই চীনের এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে