,

ইউনিয়ন পরিষদ নির্বাচন : বিএনপি প্রার্থী মনোনয়নের সুপারিশ করবেন তৃণমূল নেতারা

photo-1455368085ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নের জন্য নাম সুপারিশ করবেন তৃণমূল পর্যায়ের নেতারা। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাঁচজন করে নেতা প্রার্থীর তালিকা করবেন। এর ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানানো হবে। আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঠিক করবেন তৃণমূল পর্যায়ের নেতারা। যে পাঁচ ব্যক্তি চেয়ারম্যান প্রার্থীদের নাম সুপারিশ করবেন, তাঁরা হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। তাঁরা যৌথভাবে বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য-সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য-সচিব অথবা সদস্য-সচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক অনুরূপ যৌথভাবে এই পাঁচজন দলীয় চেয়ারম্যান প্রার্থীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে, সে ক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য-সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নম্বর সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য-সচিব না থাকলে ১ নম্বর সদস্য ও ২ নম্বর সদস্য অর্থাৎ মোট পাঁচজন যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশ করা চেয়ারম্যান প্রার্থীর নির্ভুল পূর্ণ নাম এবং ভোটার নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তা সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের সাতদিন আগে অবশ্যই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পৌঁছাতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা