,

আসল আনন্দ কিন্তু বিয়ের পরেই !

Maried_Lifeলাইফস্টাইল ডেস্ক : দিল্লির লাড্ডু কিন্তু খেয়েই মজা! যতই পার্কে প্রেম করুন, বাড়িতে লুকিয়ে সময় কাটান, আসল আনন্দ কিন্তু বিয়ের পরই। ধরা পড়ার টেনশন নেই, বাড়ি ফেরা হ্যাপা নেই, নিশ্চিন্ত মনে কাছে পাওয়া। সে নিন্দুকেরা যতই কান ভাঙানোর চেষ্টা করুক, যতই বলুক বিয়ের পর প্রেম-টেম থাকে না, এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিন অন্য কান দিয়ে। বিয়ের পর স্ত্রীকে কীভাবে খুশি করবেন জেনে নিন –
সদ্য বিয়ে করা স্ত্রীকে ভালো করে নজর করুন। তাঁর হাঁটাচলা কথা বলার দিকে খেয়াল করুন। মুখ ফিরিয়ে রাখবেন না। স্ত্রী কিন্তু মনে মনে চাইবে আপনি তাঁকে নিয়ে মেতে থাকুন।
অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে আসুন জুঁই ফুলের মালা। যত্ন সহকারে স্ত্রীর চুলে গুঁজে দিন তা। বা একটি কাচের বাটিতে জুঁই ফুল সাজিয়ে রাখুন শোয়ার ঘরে। রাতে জুঁই ফুলের সুবাস আপনার স্ত্রীকে মাতোয়ারা করবে। চারপাশটা সুবাসিত থাকলে মিলেচ্ছা জাগবে দু-জনের মনেই।
স্ত্রী যখন স্নান সেরে ভিজা চুল আঁচড়াবেন, আলতো চুমু একে দিন তাঁর ঘাড়ে। মুখে প্রকাশ না করলেও স্ত্রী আনন্দে পাগল হয়ে যাবেন।
স্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন যৌনতা নিয়ে। তবে তাড়াহুড়ো করবেন না। ধীরে এগিয়ে যান। জিজ্ঞেস করুন তিনি কী পছন্দ করেন। স্ত্রীর মনের মতো ব্যবস্থা করতে পারেন। নিজের ইচ্ছেটাও স্ত্রীকে জানান।
সৌরভে চনমনে মোমবাতি জ্বালান ঘরে। রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দিন মোমবাতি। মুড এমনিই তৈরি হয়ে যাবে।
এই সময়টা চূড়ান্ত রোম্যান্স করার সময়। তাই একসঙ্গে স্নান করুন। একে অন্যকে সাজিয়ে দিন। স্ত্রীর শাড়ির কুঁচি ধরে দিন। পায়ে নেলপলিশ পরিয়ে দিন। হালকা ম্যাসাজ দিন তাঁকে।
মাঝেমধ্যেই বেরিয়ে পড়ুন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কাজ থেকে সময় বের করে লং ড্রাইভে যান, উইকএন্ড ট্রিপে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা