,

না.গঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত

1449718983নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জিন্দাগ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

আজ শনিবার সকালে ওসি আরো দাবি করেন, রাত ৩টার দিকে আনুমানিক ১০-১২ জনের একটি ডাকাত দল জিন্দাগ্রামের আবদুল কুদ্দুস শিকদারের বাড়িতে হানা দেয়। এ সময় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে বেদম মারধর করে লুটপাট চালায়।

এতে রাজ্জাক শিকদার, জোৎস্না বেগমসহ পাঁচজন আহত হন। রাজ্জাকের হাত ভেঙে যায়।

একপর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। তারা তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় বলে জানান ওসি।

বাকি একজনকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে