,

নারী নির্যাতন রুখতে তুরস্কে পিংক ট্যাক্সি

Takxiডেস্ক রিপোর্ট : নারী যাত্রীদের নিরাপত্তা বাড়িয়ে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তুরস্কে চালু হয়েছে ‘পিংক ট্যাক্সি’। গোলাপি রঙের ট্যাক্সি ক্যাবগুলোতে শুধু যাত্রী নন বরং চালকের আসনেও থাকছেন নারীরা। নারী নির্যাতন রুখতেই এ উদ্যোগ।

তুরস্কের রাজধানী আঙ্কারায় মাত্র দুজন চালক ও দুটি গোলাপি ট্যাক্সি দিয়ে পরীক্ষামূলক একটি প্রকল্পে সফলতা পেয়ে নতুন এই ট্যাক্সি ক্যাবের প্রচলন বাড়ানোর চিন্তা করছে দেশটির পরিবহন কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় দেশটির মধ্যবর্তী জেলা শহর সিভাসে নামানো হয়েছে পিংক ট্যাক্সি।

তুরস্কে নারী নির্যাতনের একটি উল্লেখযোগ্য পরিমাণ ঘটনা রাতের আঁধারে ট্যাক্সি ক্যাব বা ভাড়ায় চালিত ছোট গাড়িতে হয়ে থাকে। কর্মজীবী কিংবা একা পরিবহনে থাকা নারীদের নিরাপত্তা বাড়াতে তাই এ ধরনের উদ্যোগ সমাধান বয়ে আনবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

তুরস্ক ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মিসর ও ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে নারীবান্ধব গোলাপি ট্যাক্সি ক্যাবের চালু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা