,

নাইজেরিয়ায় বোকো হারামের আত্মঘাতী হামলায় নিহত ৬০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের সন্ত্রাসী হামলায় বাস্তুচ্যুতদের শিবিরে দুটি আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৬০ জন
1110171নিহত হয়েছেন। জানা গেছে আত্মঘাতী বোমা হামলাকারী দুজনই নারী। মঙ্গলবার সকালে এই হামলা দুটি হয়। এতে আহত হন ৬৭ জন। আশ্রয় শিবিরের মানুষরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এমন সময় বিস্ফোরণ দুটি ঘটানো হয়। বর্নো প্রদেশের দিকওয়া শিবিরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের দখলে যাওয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে লড়াই চালানোর মধ্যেই বোকো হারাম জঙ্গিরা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীই এই হামলা চালিয়েছে। ইসলামি জঙ্গি এই গোষ্ঠীটির ছয় বছরের সন্ত্রাস ও সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন আর বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি অধিবাসী। দিকওয়া শিবিরে প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা