,

গেইলদের বিশ্বকাপ বয়কটের হুমকি খেলা

819_Samiওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের ঝামেলা আরও প্রকট আকার ধারণ করলো। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের নতুন চুক্তিতে অনেক সুযোগ-সুবিধা কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ। এমন কি খেলোয়াড়দের বেতনও কমানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর এই সমস্যা সমাধান না হলে ৮ মার্চ থেকে ভারতের শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে বলে বোর্ডকে চিঠি দিয়েছে ক্রিকেটাররা। বিশ্বকাপের জন্য ড্যারেন স্যামিকে নেতৃত্ব দিয়ে বেশ আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর অধিনায়ক স্যামিই বোর্ড বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে দলের সব খেলোয়াড়ের সাইন রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে বলে চিঠিতে জানানো হয়েছে। লম্বা ওই চিঠির সারমর্ম হলো, যেসব সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হয়েছে সেগুলো ফিরিয়ে আনা এবং বেতন বৃদ্ধি করা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের আগের চেয়ে ৮০ শতাংশ সুযোগ-সুবিধা কমিয়েছে বলে চিঠি থেকে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে