,

অনুমতি ছাড়া বিদেশী নাগরিক বিয়ে করলেই চাকুরিচ্যুতি

marriageডেস্ক রিপোর্ট : পূর্বানুমতি ছাড়া বিদেশী নাগরিক বিয়ে করলে চাকুরিচ্যুত করার বিধান রেখে গতকাল প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদেশী নাগরিকদের সঙ্গে বিবাহ সংক্রান্ত বিল সংসদে উত্থাপিত হয়েছে। বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিলটি পাস হলে এই আইনটি গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) আইন, ২০১৫ নামে অবহিত হবে। আইনে বলা হয়েছে, অন্য কোন আইনে যা-ই থাকুক না কেন, কোন গণ কর্মচারী পূর্ব অনুমতি ছাড়া কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে তাকে বিধি লংঘনের দায়ে চাকুরি চ্যুত করা যাবে। অনুপতি প্রাপ্ত না হলে কোন গণকর্মচারী বিদেশী নাগরিককে বিয়ে করতে বা বিয়ে করার আশ্বাস দিতে পারবেন না। এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের বিয়ে করার বা এ বিষয়ে কাউকে প্রতিশ্রতি দেওয়ার আগে রাষ্ট্রপতি বরাবরে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। অনুপতি পাওয়ার পরই কেবল বিয়ে করা যাবে।
বিলের উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দি পাবলিক সার্ভেন্টস ( ম্যারিজ উইথ ফরেইন ন্যাশনালস) অর্ডিন্যান্স ১৯৭৬ সালের ১০ জুলাই জারি হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারীকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) অধ্যাদেশ ২০১৩ দ্বারা কার্যকর রাখা হয়েছে। অধ্যাদেশসমুহ বাংলায় প্রণয়নের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সংশ্লিষ্টদের মতামত গ্রহণ পূর্বক গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) আইন, ২০১৫-এর বিল প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও আদালতের রায়ের প্রেক্ষিতে বিদেশী নাগরিকদের বিবাহ অধ্যাদেশ ১৯৭৬ রহিত হয়ে যাওয়ায় সরকার আইনী শূণ্যতা পূরণে ২০১৩ সালে একটি অধ্যাদেশ জারি করেছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা