,

গর্বের মসলিন আবারো ফিরছে!

Moslinগর্বের মসলিন আবারো ফিরছে বাংলায়, তবে মান আর সূক্ষ্মতার দিক দিয়ে দু’শো বছর আগের সেই কাপড় পাওয়া কঠিন বলে মনে করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, এক্ষেত্রে অভাব রয়েছে ফুঁটি কার্পাশ তুলা আর দক্ষ কারিগরের।

যদিও মসলিন উৎসবে দেশীয় তাঁতিদের তৈরি দুটি শাড়িকে মসলিন বলে দাবি করেছে দৃক গ্যালারী আর আড়ং। কিন্তু এ নিয়ে শাড়ি দুটির নির্মাতা তাঁতিদের রয়েছে ভিন্নমত। কথা হচ্ছিলো, রূপগঞ্জের তাঁতি আবুল হোসেনের সঙ্গে, দীর্ঘ দুই বছরের চেষ্টায় যিনি তার সহযোগীদের নিয়ে তৈরি করেছেন দুটি মসলিনের শাড়ি।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে যা প্রদর্শনীর জন্যে দর্শনার্থীদের কাছে এনেছে দৃক গ্যালারী আর আড়ং।
মসলিন নিয়ে অজস্র কাহিনী, আর গল্পগাঁথা প্রচলিত রয়েছে বাংলাদেশে। এমন কথাও প্রচলিত রয়েছে, এই কাপড় এতোটাই মিহি ছিলো যে, আস্ত একটা শাড়ি অনায়াসেই রাখা যেতো একটি ম্যাচবাক্সে, কিংবা প্রবেশ করানো যেতো হাতের আংটির মধ্যে।

কিন্তু, ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে তৈরি কাপড়গুলি ঠিক কতোটা মসলিন, এ প্রশ্ন ছিলো আয়োজকদের কাছে। তাদের দাবি, তৈরি হয়েছে মসলিনই, এমনকি চিন্তা রয়েছে এর বাণিজ্যিক ব্যবহারেরও, যদিও কাপড়ের মান নিয়ে সংশয় রয়েছে খোদ তাঁতি আবুল হোসেনের।
তবে, কাপড় যা ই হোক, দৃশ্যপটে মসলিন নয়, ফিরে এসেছে ইতিহাসের হারানো গৌরব, এমন অভিমত দর্শনার্থীদের।
এর আগে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মসলিন বিলুপ্ত হওয়ার পেছনে ব্রিটিশ সরকারের হীন ব্যবসায়ীক স্বার্থকেই দায়ী করেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার ছাড়া শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৫টা আর শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাসব্যাপী মসলিন উৎসবে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা