,

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ শুরু ১৫

photo-1454724854মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে।

স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ে এ তথ্য জানান হামিদি।

মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে বৈধকরণ প্রক্রিয়া চলবে তিন মাস পর্যন্ত। সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে যেতে হবে তাঁদের।

জাহিদ হামিদি বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ থাকা ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এ ছাড়া অনলাইন পদ্ধতিতে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে।

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক তাঁর বাজেট বক্তব্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক দিন পর সে দেশের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি নিবন্ধন শুরুর সময় ঘোষণা করলেন।

মন্ত্রীর এ ঘোষণায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামও বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন।

হাইকমিশনার এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল। বৈধতা শুরু হওয়ার প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদুল ইসলাম আরো বলেন, আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা