বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য সম্পাদকরাও কি স্বীকারোক্তি দেবেন-নূরুল কবির

download (26)ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের জনসম্মুখে স্বীকারোক্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির।শুক্রবার রাত ৮টার দিকে নিজ ফেসবুকের টাইমলাইনে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন নূরুল কবির। তিনি বলেন, ‘ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আমাদের মাহফুজ ভাই, জনসম্মুখে ভুল স্বীকার করে অবশ্যই একটি ভালো কাজ করেছেন। তিনি বলেছেন, বিগত জরুরি অবস্থার আমলে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা রাজনীতিকদের নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে তিনিসহ বেশির ভাগ সম্পাদক বিরাট ভুল করেছেন।’

নিউ এজ সম্পাদক আরো বলেন, “এই স্বীকারোক্তির মধ্য দিয়ে কয়েকটি প্রশ্ন তৈরি হয়। জড়িত অন্য সম্পাদকরা কি তাঁকে অনুসরণ করতে যাচ্ছেন? এ ছাড়া সাংবাদিকতার প্রধান গণতান্ত্রিক দায়িত্ব হলো ‘বর্তমান ক্ষমতা’ সম্পর্কে সমালোচনামুখর থাকা, সংবাদ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ বসদের আমরা কি ভবিষ্যৎ ক্ষমতা কাঠামোর অধীনে গিয়ে বর্তমানে যে ধরনের ‘সাংবাদিকতা’ করছেন তা নিয়ে একই ধরনের স্বীকারোক্তি দিতে দেখব?”

ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার রাতে এটিএন নিউজের টকশোতে মাহফুজ আনাম স্বীকার করেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা খবর যাচাই ছাড়া প্রকাশ করা তাঁর সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি আরো বলেন, এ ধরনের খবর বেশির ভাগ সম্পাদক ছেপেছেন, কেবল নিউ এজের নূরুল কবির ছাড়া।

NTV

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান