,

আনোয়ার চৌধুরীর ওপর হামলা : আপিলের রায় ১১ ফেব্রুয়ারি

anwar_chow_jugantor_3174নিউজ ডেস্ক : সিলেটের শাহজালাল (র.) মাজারে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ আসামিদের করা আপিল আবেদনের রায় ১১ ফেব্রুয়ারি ঘোষণা করবেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম এনায়েতুর রহীম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ দিন ধার্য করেন।

গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল। পাঁচ আসামিই কারাগারে রয়েছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ ৪০/৪৫ জন আহত হন।

গ্রেনেডের আঘাতে ঘটনাস্থলে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন নিহত হন। এছাড়াও হাসপাতালে নেয়ার পর পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও স্থানীয় হাবিল মিয়া নিহত হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এই মামলা তদন্ত শেষে ২০০৮ সালের ১১ মার্চ মুফতি আব্দুল হান্নান ওরফে আবুল কালাম, হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন ওরফে রিপন ও মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল তিন আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নিম্ন আদালতের রায়ের পর শুনানির জন্য ২০০৮ সালে আসামিদের ডেথরেফারেন্স (মুত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে আসামিরা জেল আপিল ও পরে আপিল করেন।

চলতি বছরের ৬ জানুয়ারি থেকে হাইকোর্টে ডেথরেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। সবশেষে বুধবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করলেন আদালত।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের