,

পাক-ভারতের মাটি দিয়ে আদম দেহ তৈরি

6ইসলাম ডেস্ক : হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত রাসূল করীম (সাঃ) বলেন, আল্লাহ্‌ তায়ালা আদি মানব হযরত আদম (আঃ)-কে দুনিয়ার বিভিন্ন স্থানের মৃত্তিকার দ্বারা সৃষ্টি করিয়াছেন। কা’বা গৃহের মৃত্তিকার দ্বারা মস্তক, পাক-ভারতের মৃত্তিকার দ্বারা পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মৃত্তিকার দ্বারা দুই হাত এবং পশ্চিম সীমান্তের মৃত্তিকার দ্বারা দুই পা সৃষ্টি করিয়াছেন।
আর একটি বর্ণনা আছে, বাইতুল মুকাদ্দাসের মৃত্তিকার দ্বারা হযরত আদম (আঃ)-এর মস্তক, বেহেশতের মৃত্তিকার দ্বারা তাঁহার মুখমণ্ডল, পাক-ভারতের মৃত্তিকার দ্বারা তাঁহার হস্তদ্বয়, ইরাকের মৃত্তিকার দ্বারা তাঁহার পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মৃত্তিকার দ্বারা তাঁহার কলিজা, তায়েফের মৃত্তিকার দ্বারা তাঁহার জিহ্বা, হাউজে কাউছারের মৃত্তিকার দ্বারা তাঁহার চক্ষুদ্বয়, পর্বতের মৃত্তিকার দ্বারা তাঁহার মেরুদণ্ড ও বাবেলের মৃত্তিকার দ্বারা তাঁহার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে।
অন্য হাদীসে বর্ণিত হইয়াছে যে, তাঁহার মস্তক মক্কা শরীফের মাটির দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মৃত্তিকার দ্বারা, হস্তদ্বয় পাক-ভারতের মাটির দ্বারা, পদদ্বয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটির দ্বারা এবং অস্থি, চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটির দ্বারা সৃষ্টি করা হইয়াছে। এইভাবে হযরত আদম (আঃ)- এর দেহ তৈরি করার পর উহা বেহেশতের একপ্রান্তে একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত সংরক্ষিত হইল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা