,

অতিরিক্ত ফি সাত দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ

Nahid20160203061710নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি, সেশন ফি ও এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নিয়েছে, সেসব ফি সাত দিনের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের ফেরত দিতে হবে। এসব তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাতে হবে।

নাহিদ বলেন, অতিরিক্ত ফি নেয়ার ক্ষেত্রে আদালতের মামলা ও নির্দেশনা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে নাহিদ বলেন, সাত দিনের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেন, অসম্মানিত হবেন না। বোর্ডগুলো এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়কে দেবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভর্তি নীতিমালা লঙ্ঘন করে রাজধানীসহ সারাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আদায় করে। এর প্রতিবাদে আন্দোলন করেন অভিভাবকরা। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বিষয়টি তদন্ত করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহম্মদপুর প্রিপারেটরি স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে