,

সাকিব আল হাসানের পর্দা জুটি শ্রিয়া

ff3e72dcf49c655e31f34c2e019c18e4-10স্পোর্টস ডেস্ক : নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনচিত্রে সাকিবের সঙ্গে মডেল হয়েছেন শ্রিয়া সর্বজয়া। গত সোমবার ঢাকার তেজগাঁওয়ের একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন সাকিব ও শ্রিয়া।
দেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এর আগে অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও মঞ্চ ও টিভি অভিনেত্রী শ্রিয়ার এটি প্রথম। আর মডেলিং করতে এসে সাকিব আল হাসানের সঙ্গে প্রথম বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার বিষয়টিকে অনেক বড় ব্যাপার বলে মনে করছেন শ্রিয়া।
শ্রিয়া বলেন, ‘বিজ্ঞাপনচিত্রের প্রস্তাবটি যখন আমাকে দেওয়া হয়, তখনই জানানো হয়, এতে কাজ করবেন সাকিব। তিনি আমার পছন্দের খেলোয়াড়। তাঁর মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারের সঙ্গে পর্দা ভাগাভাগি করব, ব্যাপারটি আমাকে বিজ্ঞাপনচিত্রে কাজ করার ক্ষেত্রে বেশি আগ্রহী করেছে। আমার জন্য ব্যাপারটি অনেক সম্মানেরও বটে।’
সাকিব আল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে শ্রিয়া বলেন, ‘আমার কাছে কেন যেন বাংলাদেশের ক্রিকেটারদের সুপার হিউম্যান মনে হয়। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার চাপ নিয়ে তাঁরা মাঠে নির্বিঘ্নে খেলে যান, এটা সত্যিই বিস্ময়কর। আর সাকিব আল হাসান ব্যাপারটি তো আরও বড়। তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বাইরে থেকে কেউ হয়তো ভাবতে পারেন, তিনি খুব অহংকারী। আসলে এই ব্যাপার তাঁর মধ্যে একেবারেই নেই। খুব আমুদে ও হাসিখুশি। কাজের সময় একটাবারে তিনি বুঝতে দেননি, ক্রিকেট বিশ্বের কত বড় তারকা তিনি। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগির এই ব্যাপার দীর্ঘদিন মনে থাকবে।’
সাকিব আল হাসান ও শ্রিয়া সর্বজয়াকে নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রের পরিচালক জিবরান তানভীর। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা