বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার অপরাধে ৬ মাসে ৫৮৫ মামলা

manob-pacaচলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মানবপাচার অপরাধে ৫৮৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দশম সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত অর্থবছরে (২০১৪-১৫) মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ৮৭৭টি মামলা দায়ের হয়। গত দুই বছরে ‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন- ২০১২’ এর অধীনে রুজ্জুকৃত মামলাসমূহ তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মোট ৫৭৬টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি আছে। বর্তমানে কারাগারসমূহের বন্দি ধারণের ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন। উত্তরোত্তর বন্দি সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কারাগারে বন্দি ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে, বিভিন্ন দেশে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরও কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান