বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল অনূর্ধ্ব ১৯ অধিনায়কের বয়স ২৫ বছর!

ec3d8096279c593095529a882398e0f5-raju-rijalস্পোর্টস ডেস্ক : এবারের যুব বিশ্বকাপে চমক দেখিয়ে নজর কেড়েছে নেপাল। নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আলাদা করে নজর কেড়েছেন দলটির অধিনায়ক রাজু রিজল। চারদিকে নেপাল আর রিজলকে নিয়ে যখন প্রশস্তিগাথা, সেই সময় উঠল গুরুতর অভিযোগ। মুম্বাইয়ের রঞ্জি খেলা এক ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, রিজল এই বিশ্বকাপ খেলছেন কী করে। তাঁর বয়স ১৯ কিংবা এর কম হওয়ার প্রশ্নই আসে না। কৌস্তুব পাওয়ার নামের সেই ক্রিকেটারের দাবি, রিজলের বয়স ২৪-২৫ বছরের মধ্যে! শুধু বয়স নয়, রিজল নামও লুকিয়েছেন বলে দাবি পাওয়ারের!
কাল ভারতের সঙ্গে ম্যাচ ছিল নেপালের। এমন সময় ফেসবুকে পাওয়ার এই অভিযোগ এনে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হ্যাশ ট্যাগ ব্যবহার করে পাওয়ার লিখেছেন: ‘#সেভক্রিকেট’, ‘#শেম’। একসঙ্গে মুম্বাইয়ের ক্রিকেটে খেলেছেন দাবি করে পাওয়ারের বক্তব্য, ‘মুম্বাইয়ের হয়ে আমরা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এক সঙ্গে খেলেছি। আর এখন ও নেপালের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক! অথচ আমাদের সে দলের সবার​ বয়স এখন ২৪-২৫। মুম্বাইয়ে সে রাজু শর্মা, আর নেপালে গিয়ে রাজু রিজল! ক্রিকেটকে বাঁচান। কী লজ্জার!’
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আলোচনায় আসে নেপাল ও দলটির অধিনায়ক। সেই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন রিজল। দলটির সেরা ব্যাটসম্যান, উইকেটরক্ষকও তিনি। যেন এমএস ধোনির নেপালি সংস্করণ। দলটির ম্যানেজার রিজলকে ‘ক্যাপটেন কুল’ হিসেবেও আখ্যা দেন মিডিয়ায়। রিজলের অফিশিয়াল রেকর্ড অনুয়ায়ী তিনি ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধাঙ্গা​ড়িতে জন্মেছেন।
এমন অভিযোগের ব্যাপারে রিজলের বক্তব্য, ‘এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমি সোশ্যাল মিডিয়ায় নেই। এ ব্যাপারে তাই কোনো মন্তব্য করতে পা​রছি না।’
রিজল অভিযোগটি এড়িয়ে গেলেও এ নিয়ে ফেসবুকে কিন্তু ভালোই শোরগোল চলছে। দেখা যাক আইসিসি এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়। বয়স ভাড়িয়ে এ ধরনের টুর্নামেন্ট খেলার অভিযোগ অবশ্য পুরোনো। যদিও বয়স লুকানোর সেই প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে