,

তামিম যখন ‘বিদেশি ক্রিকেটার’

340b1187d55bbb19df025fdb9b6cb763-Tamimস্পোর্টস ডেস্ক : কথা ছিল কাল রাতেই দুবাই উড়ে যাবেন তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) খেলবেন পেশোয়ার জালমির হয়ে। কিন্তু ভিসা না আসায় কাল আর তাঁর যাওয়া হয়নি। রাত পর্যন্ত ভিসা আসেনি করাচি কিংসের সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমেরও। তবে এমিরেটস এয়ারলাইনসে দুজনেরই আজ রাতের টিকিট বুকিং আছে। তামিম জানালেন, ভিসা এসে গেলে আজই এক সঙ্গে দুবাই যাবেন তিনজন। পিএসএল থেকে নাকি সেটাই ই-মেইলে জানানো হয়েছে।

অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তামিম, সাকিব, মুশফিকের আগেই হয়েছে। তারপরও পিএসএলটা দুবাইয়ে হবে বলে তামিমের মধ্যে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। ‘ওখানে খেলে মজা, জায়গাটাও মজার…সে জন্যই বেশি ভালো লাগছে’—মুঠোফোনে বলছিলেন বাংলাদেশ ওপেনার।
চট্টগ্রাম প্রিমিয়ার লিগের (পিসিএল) সৌজন্যে এর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় খেলেছেন।

দুবাইয়ে বহুবার বেড়াতে গেলেও সেখানকার মাঠে খেলা হয়নি কখনো। তামিম এখন আছেন সেই অপূর্ণতা ঘোচানোর অপেক্ষায়, ‘আমাদের এই অঞ্চলের ক্রিকেটারদের পছন্দের একটা ভেন্যু দুবাই। অনেকের কাছেই শুনেছি ওখানকার মাঠ খুব সুন্দর। সে জন্যই দুবাইয়ে খেলার ব্যাপারে আমার বেশি আগ্রহ।’ উত্তেজনা ও রোমাঞ্চের মধ্যে একটা দায়িত্বও টের পাচ্ছেন তামিম। শহীদ আফ্রিদির পেশোয়ার জালমিতে তিনি খেলবেন বিদেশি খেলোয়াড় হিসেবে। আর যে কোনো ঘরোয়া ক্রিকেটেই বিদেশি খেলোয়াড়দের কাছে প্রত্যাশা থাকে বেশি।

দুবাইয়ে সেই প্রত্যাশা পূরণই তাঁর লক্ষ্য, ‘বিপিএলে আমরা বিদেশি খেলোয়াড়দের দিকে আশা নিয়ে তাকিয়ে থাকি। প্রত্যাশা থাকে ওরা ভালো খেলবে। পিএসএলে যেহেতু আমি নিজেই বিদেশি ক্রিকেটার হিসেবে খেলব, সেখানে এই চাপ আমাকেও নিতে হবে। একাদশে থাকলে চেষ্টা করব দলের প্রত্যাশা মেটাতে।’ তামিমের প্রথম সন্তানের জন্মের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ১৮ ফেব্রুয়ারি পিএসএল শেষ করে ঢাকায় ফিরেই তাই স্ত্রী আয়েশার পাশে থাকতে চলে যাবেন ব্যাংকক। এশিয়া কাপে তাই খেলা হবে না তামিমের।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু খেলবেন, পিএসএলকে দেখছেন সেটির প্রস্তুতি হিসেবে, ‘এখানে ভালো খেললে বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি, সবার জন্যই ভালো একটা অভিজ্ঞতা হবে আশা করি।’ সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে পিএসএলে খেলার কথা ছিল বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে পাওয়া কাঁধের চোট পুরোপুরি সেরে না ওঠায় লাহোর কালান্দার সম্ভবত তাঁকে পাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা