,

বিচ্ছিন্ন হলো ওরা দুজন

Children1454306634আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত দেহ নিয়ে জন্মানো দুই শিশুকে মাত্র আট দিনের মাথায় পৃথক করতে সক্ষম হয়েছেন সুইজারল্যান্ডের চিকিৎসকরা। এটিই হচ্ছে বিশ্বের সবচেয়ে কম বয়সে সংযুক্ত দেহের শিশু পৃথকের ঘটনা। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেহ পৃথক হওয়া যমজ দুই শিশুর নাম লিডিয়া ও মায়া। গত বছরের ১০ ডিসেম্বর তাদের অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক করা হয়। তবে রোববার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

মাত্র আট মাসের মাথায় গত ডিসেম্বরে সুইজারল্যান্ডের বার্ন হাসপাতালে জন্ম হয় লিডিয়া ও মায়ার। স্বাভাবিক সময়ের আগে জন্ম হলেও দুজনের অঙ্গ-প্রতঙ্গ স্বাভাবিক শিশুর মতোই পূর্ণাঙ্গ ছিল। তবে তাদের বুক ও যকৃৎ পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল। এদের একজনের দেহে রক্তের পরিমাণ ছিল বেশি এবং তার উচ্চ রক্তচাপও ছিল। অপরজনের দেহের অবস্থা পুরোই বিপরীত। চিকিৎসকরা চাইছিলেন আরো কয়েক মাস পর তাদের অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক করতে। কিন্তু তাদের প্রাণ সংশয় দেখা দেওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। অস্ত্রোপচারে সাফল্যের সম্ভাবনা ছিল মাত্র ১ শতাংশ।

১০ ডিসেম্বর ১৩ জনের একটি চিকিৎসক দল লিডিয়া ও মায়ার অস্ত্রোপচার শুরু করেন। ৫ ঘণ্টা পর তাদের দেহ পৃথক করতে সক্ষম হন চিকিৎসকরা। শিশু দুটি এখন সুস্থ রয়েছে। তবে তারা এখনো পরিণত শিশুর তুলনায় এখনো অনেক ছোট বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান স্টিফেন বার্গার সফল অস্ত্রোপচারের জন্য তার টিমের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ সাফল্যের পেছনে রয়েছে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সদের সমন্বিত প্রয়াস। আমরা খুশি যে শিশু ও তাদের অভিভাবকরা এখন বেশ ভালো আছেন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা