বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রী হত্যার ২ যুবকের মৃত্যুদণ্ড

Pirojpur1পিরোজপুর প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার ইতিকে (১০) ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কিবরিয়া রবিবার দুপুর ১২টা ১০মিনিটে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মঠবাড়িয়ার বুখইতলা গ্রামের জাহিদ হোসেন রিপনের ছেলে স্বপন (২০) ও তার সহযোগী একই গ্রামের মোস্তফার ছেলে সুমন (২০)।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ অক্টোবর উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের ফুল মিয়ার মেয়ে ও স্থানীয় বুখইতলা বান্ধবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ইতিকে আপন মামাত ভাই স্বপন ও তার সহযোগী সুমন অপহরণ করে। পরে কাছের একটি ঘরে নিয়ে জোরকরে ধর্ষণ শেষে ইতিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির নিকটবর্তী চুন্নু জমাদ্দারের বাগানে ফেলে রাখে।
ঘটনার একদিন পর ৬ অক্টোবর দুই ধর্ষকই ইতির অভিভাবকের কাছে লাশের সন্ধান দেয়।
এ ব্যাপারে নিহত স্কুলছাত্রীর বাবা ফুল মিয়া বাদী হয়ে ওইদিনই মঠবাড়িয়া থানায় অজ্ঞাত একটি হত্যা মামলা করেন। খুনের দুইদিন পর পুলিশ সন্দেহজনক আসামি হিসেবে স্বপন ও সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
মঠবাড়িয়া থানা পুলিশ প্রায় আড়াই মাস তদন্তের পর গত বছরের ৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার বাদী নিহত ইতির বাবা ফুল মিয়া জানান, বড় বোন দিতিকে বিয়ে করতে না পেরে ক্ষিপ্ত হয়ে স্বপন তার সহযোগী সুমনকে নিয়ে ছোটবোন ইতিকে ধর্ষণ ও হত্যা করে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক খান বাদশা।
আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. সিরাজুল হক কাঞ্চন ও আহসানুল কবীর বাদল।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান