,

কেয়ার ‘প্রেম প্রজাপতি’

1454218635বিনোদন ডেস্ক : জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা কেয়া। ‘প্রেম প্রজাপতি’ নামের নতুন একটি ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেবেন তারা। জানা গেছে, জুয়েল কবিরের কাহিনী ও সংলাপে নতুন এ ছবিটি পরিচালনা করবেন এমদাদুল হক খান।
ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, ‘ছবিটির কাহিনী একেবারেই মৌলিক। সঙ্গে প্রেম ভালোবাসার নানা টুইস্ট নিয়েই গল্প এগিয়ে যাবে। আর ভালো লাগছে অনেক পরে হলেও মিলন ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করি দর্শক আমাদের জুটি গ্রহণ করবেন।’
জানা গেছে, আগামী মাসের ১০ তারিখ থেকে কক্সবাজারে পুরোদমে ‘প্রেম প্রজাপতি’ ছবির চিত্রায়নের কাজ শুরু হবে। প্রসঙ্গত, বিরতি কাটিয়ে কেয়া গেল চলচ্চিত্রে ফিরেছিলেন সাইমনের বিপরীতে ‘ব্ল্যাক মানি’ ছবি দিয়ে। সেটি বেশ প্রশংসিত হয়েছিল এবং ২০১৫ সালে ব্যবসা সফল তিনটি ছবির একটি ছিল ‘ব্ল্যাক মানি’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা