,

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

accident3_5372নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জে র‌্যাব সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনসুর (৩৫) নামে র‌্যাবের এক সার্জেন্ট নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের আরো ৭ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের র‌্যাবের একটি পিকআপ ভ্যান টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে পিকভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র‌্যাব-১১ এর সদস্য সার্জেন্ট মনসুর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ র‌্যাব সদস্য।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের