বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেন ৮০ হাজার অভিবাসীকে বহিষ্কার করবে

034524Pic-08আশ্রয়প্রত্যাশী ৮০ হাজারেরও বেশি শরণার্থীকে সুইডেন থেকে বহিষ্কার করা হতে পারে। এদের আশ্রয়ের আবেদন নাকচ করা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্দার্স ইগম্যান গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাড়া করা বিমানে তুলে এই আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে। এ জন্য কয়েক বছর সময় লাগবে।’ তিনি আরো বলেন, ‘আমার ৬০ হাজার আবেদনকারীর কথা বলছি। তবে সংখ্যাটি ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’

২০১৪ সালে ৫৮ হাজার ৮০০ জন সুইডেনে আশ্রয়ের জন্য আবেদন করে। এর মধ্যে ৫৫ শতাংশের আবেদন অনুমোদন করা হয়। সেই সময়ে অবশ্য অভিবাসীদের ইউরোপমুখী চাপ শুরু হয়নি। গত বছর অভিবাসনের জন্য আবেদনকারীর সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ ৬৩ হাজার। ইউরোপে একক রাষ্ট্র হিসেবে এই সংখ্যাই সর্বোচ্চ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, গত বছর ১০ লাখ পাঁচ হাজার ৫০৪ জন শরণার্থী গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস হয়ে ইউরোপে প্রবেশ করেছে। এদের মধ্যে আট লাখ ১৬ হাজার ৭৫২ জনই ইউরোপে পৌঁছেছেন সমুদ্র পাড়ি দিয়ে। এরা মূলত সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা মানুষ।

গ্রিসকে তিন মাসের আলটিমেটাম মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে গত বছর দেড়েক ধরে যে লাখ লাখ অভিবাসী ইউরোপে ঢুকছে তার ৮০ শতাংশেরই প্রবেশমুখ ছিল গ্রিস। তারপর সেখান থেকে বিনা বাধায় সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশে ঢুকে যাচ্ছে তারা। এ নিয়ে ক্ষুব্ধ গ্রিসের প্রতিবেশীরা। তাদের বক্তব্য ইউরোপের দেশগুলোর মধ্যে ভিসা ছাড়া চলাচলের জন্য যে চুক্তি, সেই শেনজেন চুক্তির অধীনে ইউরোপের বাইরের সীমানা রক্ষার দায়িত্ব গ্রিসের। এখন ইউরোপীয় কমিশনও বলছে, শরণার্থী সংকটের সময় এই দায়িত্ব পালনে গ্রিস চরম অবহেলা দেখিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শকরা দেখেছেন, নতুন আসা লোকজনের নাম রেজিস্ট্রেশন করা, তাদের আঙুলের ছাপ নেওয়া এবং তাদের কাগজপত্র যাচাই করা, এর কোনো কিছুই ঠিকমতো করেনি গ্রিস। ইন্টারপোল এবং অন্যান্য পুলিশ তথ্যভাণ্ডারের সঙ্গে এসব তথ্য মিলিয়েও দেখা হয়নি। ইউরোপীয় কমিশনের এই রিপোর্ট এখন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য গ্রিসকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে। যদি এর মধ্যে অবস্থার উন্নতি না হয়, তাহলে শেনজেন চুক্তির অধীন দেশগুলো নিজ নিজ দেশের সীমানায় নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। এর মানে অভিবাসীর চাপে ইউরোপের দেশগুলোর নাগরিকরা এখন যেভাবে অবাধে বিভিন্ন দেশে চলাচল করতে পারেন, তার ইতি ঘটতে যাচ্ছে।

সূত্র : এএফপি, বিবিসি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান