,

‘বিশ্বসুন্দরী’ মিথ্যাবাদি 

missWorldSpain-2_3531119bপ্রথম স্পেনীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতেছেন মিরেইয়া লালাগুনা। কিন্তু সম্প্রতি টেলিভিশনে একটি সাক্ষাৎকারে মারাত্মক একটি কথা বলেছেন তিনি। আর তাতেই সর্বত্র ছড়িয়েছে চাঞ্চল্য। লালাগুনা বলেছেন, তিনি মিথ্যা কথা বলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারকদের ইমপ্রেস করেছিলেন। প্রতিযোগিতায় একটি মন্তাজে লালাগুনাকে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে। কিন্তু লালাগুনা পিয়ানো বাজাতেই জানেন না! পুরো বিষয়টাই ছিল নকল, ‘ফেক’।

মন্তাজে দেখানো হয়েছিল, পিয়ানো বাজাচ্ছেন লালাগুনা। ভয়েস-ওভারে তখন বলা হচ্ছে, ‘ছোটবেলা থেকেই লালাগুনা পিয়ানো বাজান।’ এতে বিচারকরা ভাবতে বাধ্য হয়েছিলেন যে , লালাগুনা পিয়ানো বাজাতে পারেন। ঠিক সেই সময়েই বিপদে পড়ছিলেন। বিচারকরা ‘নকল’ বাজনা শুনে লালাগুনাকে বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পিয়ানো বাজাতে। লালাগুনা দায়ে পড়ে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। কোনও কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

লালাগুনা বলেছেন, ‘আমি গোপন কথাটি আপনাদের জানাচ্ছি। পিয়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিলাম।’ এর পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় লালাগুনার থেকে শিরোপা কেড়ে নেওয়ার দাবি উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা