,

কিউইদের কাঁপিয়ে জিতল নেপাল

01493601-05-1কিছুদিন আগে প্রলয়ংকরী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। কাল ফতুল্লায় তেমনি এক ভূমিকম্পে নেপাল নাড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। হিমালয়পুত্রদের ৫০ ওভারে ৭ উইকেটে করা ২৩৮ রানের জবাবে মাত্র ২০৬ রানেই অলআউট হয়ে যায় জুনিয়র ব্ল্যাকক্যাপরা। অস্ট্রেলিয়ার পরিবর্তে বাংলাদেশে আসা আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৭৯ রানের জয় পেয়েছে ভারত আর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা ১৯৬ রানে হারিয়েছে কানাডাকে।

ফতুল্লায় টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৮ রান করে নেপাল। অধিনায়ক রাজু রিজালের ৪৮ আর আরিফ শেখ ও সন্দীপ সুনারের ৩৯ রানের ইনিংসে ভর করেই তাদের এ সংগ্রহ, শেষদিকে কুশল ভার্তেলের ২৩ বলে ৩৫ রানের ইনিংসে ২০০ ছাড়ায় নেপালিরা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭ ওভার ১ বলে ২০৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দীপেন্দ্র সিং আইরির মিডিয়াম পেসেই কুপোকাত নিউজিল্যান্ড, মাত্র ৫ ওভার বল করে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট প্রেম তামাঙ্গের। নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৫২ রান করেন গ্লেন ফিলিপস। আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাট করে ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত, ঘুরে দাঁড়ায় সরফরাজ খান (৭৪) ও ওয়াশিংটন সুন্দরের (৬২) ব্যাটে। ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রানে শেষ হয় রাহুল দ্রাবিড়ের শিষ্যদের ইনিংস, জবাবে ইনিংস শেষে ৫ বল আগে ১৮৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। লরকান টাকার ৫৭ ও উইল ম্যাকক্লিন্টলক ৫৮ রান করলেও অন্যরা ব্যাট হাতে ভালো না করায় তা দলের জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি। ভারতের রাহুল বানথাম ৩টি ও মহিপাল লোমরর নেন ২ উইকেট। সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে হয় আফগানিস্তানকে, ডানহাতি মিডিয়াম পেসে হাসান মহসিন ৩টি ও লেগব্রেকে শাদাব খান মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের গুটিয়ে দেন ১২৬ রানে। জবাবে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। সিলেটেই অন্য ভেন্যুর ম্যাচে কানাডার বিপক্ষে ৬ উইকেটে ৩১৫ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা, জবাবে কানাডা অলআউট মাত্র ১১৯ রানেই। তাই লঙ্কানরা পায় ১৯৬ রানের বড় জয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা