বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে ১৮,০০০ বিধবা অতিথি

bidobaগুজরাটে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী জিতেন্দ্র প্যাটেল। সমাজে অবহেলিত বিধবাদের নিজ ছেলের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দু’-এক শ’ নয়, ১৮ হাজার বিধবা। গ্রাম এলাকার ওই সব বিধবাকে তিনি দাওয়াত করলেন, যেন তারা তার ছেলে ও পুত্রবধূকে আশীর্বাদ করতে পারেন। এখানেই শেষ নয় আমন্ত্রিত বিধবাদের মধ্যে সবচেয়ে দরিদ্র এমন ৫০০ জনকে একটি করে দুধেল গাভী দান করেন। প্রতিজনকে দিলেন একটি করে কম্বল। পরামর্শ দিলেন বাড়ির পাশে ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে তার যত্ন নিতে। তিনি বললেন, এসব বিধবাকে সমাজের বোঝা ভাবা হয়। সেই কুসংস্কারকে তিনি কাটিয়ে তাদেরকে সমাজে জায়গা করে দেয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, জিতেন্দ্র প্যাটেল মেহসানাভিত্তিক ব্যবসায়ী।

তিনি জিতুভাই নামে স্থানীয়ভাবে বেশি পরিচিত। বুধবার ছিল তার ছোট ছেলে রবির বিয়ে। এজন্য উত্তর গুজরাটের ৫টি জেলার ১৮,০০০ বিধবাকে দাওয়াত করলেন তিনি। বাঁশকণ্ঠ, মেহসানা, সাবারকণ্ঠ, পাটান ও আরাভালি জেলার বিধবারা আনন্দের সঙ্গে উপস্থিত হলেন স্পেশাল গেস্ট হিসেবে। হিমান্তনগর থেকে ১২ কিলোমিটার দূরে ডেরোলে আয়োজন করা হয় বিয়ের। সেখানে বিধবাদের উপস্থিতি বেশ উপভোগ করলেন জিতেন্দ্র। তাদের মাঝে সামান্য হলেও আনন্দ আনতে পেরেছেন এ জন্য জিতেন্দ্র যেন প্রাণ ফিরে পেলেন। তিনি বললেন, আমার হৃদয় জুড়ে এমন আশা ছিল যে, বিধবারা আমার ছোট ছেলে ও তার স্ত্রীকে আশীর্বাদ করুন। এই বিধবারা সমাজে সবচেয়ে নিগৃহীত। বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে। কিন্তু আমি সেই কুসংস্কার ভাঙতে চাই।

আমি বলতে চাই, এমন বিশ্বাসের কোন অর্থই নেই। এটা স্রেফ কুসংস্কার। অনুষ্ঠানে উপস্থিত বিধবারে সবাইকে দিলেন একটি করে কম্বল উপহার। সঙ্গে প্রতিশ্রুতি নিলেন তাদের কাছ থেকে যাতে তারা বাড়ি গিয়ে চারপাশের ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে তার পরিচর্যা করেন। ৫০০ সবচেয়ে দরিদ্র বিধবাকে দিলেন একটি করে দুধেল গাভী, যাতে তারা আর্থিকভাবে কিছুটা সুবিধা পান। এমন একটি গাভী উপহার পেয়ে উপস্থিত ৫৫ বছর বয়সী হাসনা ঠাকুর বললেন, আমি এখন ভালোভাবে জীবনযাপন করতে পারব। কারণ, আমার এখন একটি গাভী আছে। বিধবা হওয়ার পর জীবনে আমি কখনো এত সম্মান পাইনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান