,

২৮ আঙুলে ভারতের দেবেন্দ্র সুতার

113082_36ভারতের দেবেন্দ্র সুতার। সব মানুষের হাত ও পা মিলিয়ে মোট ২০টি আঙুল আছে। কিন্তু তার ক্ষেত্রে ব্যত্যয় আছে। তার হাত ও পা মিলিয়ে মোট ২৮টি আঙুল। এতে দেখতে তাকে কিছুটা বিদঘুটে লাগলেও দেবেন্দ্র নিজেকে সৌভাগ্যবান মনে করেন
। তার প্রতিটি হাতে ও পায়ে আছে ৭টি করে আঙুল। ৪৩ বছর বয়সী দেবেন্দ্র পেশায় একজন সুতার। তিনি বলেছেন, এতগুলো আঙুল নিয়ে কাজ করতে তার কোনো অসুবিধা হয় না। অতিরিক্ত আঙুল তাকে দিয়েছে রীতিমতো সেলিব্রেটির মর্যাদা। প্রতিদিনই লোকজন তাকে দেখতে যাচ্ছেন। তাদের মনোযোগ আমাকে অন্য রকম অনুভূতি দেয়। আমাকে দেখে শিশুরা মজা পায়। আনন্দ প্রকাশ করে। আমি এতগুলো আঙুল দিয়ে কীভাবে কাজ করি তাকিয়ে দেখেন সবাই। আমার হাত-পায়ের দিকে যখন তাকিয়ে থাকেন তারা, তখন তাদের মুখের অভিব্যক্তি অন্য রকম হয়। এতে আমার ভালো লাগে। কারণ, তাদের আমি এর মাধ্যমে হলেও সামান্যতম ভালো লাগা উপহার দিতে পারছি। এজন্য বাড়তি আঙুলগুলো আমি কেটে ফেলে দিতে চাই না। দেবেন্দ্রর বাড়ি গুজরাটের হিমান্তনগরে। তার এ অবস্থাকে বলা হয় পলিডাকটাইলিজম। এতগুলো আঙুল থাকায় তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দেয়া হয়েছে। দেবেন্দ্র স্বীকার করেন, কাজ করতে গিয়ে অনেক সময় বাড়তি আঙুলগুলোর জন্য তার কষ্ট হয়। তবে তা মানিয়ে নিই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা