বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির পাকিস্তানি-ভক্তের দশ বছরের জেল হতে পারে!

121ca70bc9c8f270613fc2f21b88aeab-kohli-fan-Umarবিনোদন ডেস্ক : বিরাট কোহলির পাকিস্তানি অন্ধভক্ত উমর দ্রাজ আবেগের বশবর্তী হয়েই বাড়ির ছাদে তুলেছিলেন ভারতীয় পতাকা। এই ‘অপরাধে’ পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। কিন্তু দ্রাজের বিরুদ্ধে যে আইনে মামলা করা হয়েছে, তাতে ১০ বছরের জেলও হতে পারে সেই কোহলি-ভক্তের।
লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওকোরা জেলায় বাস এই কোহলি-ভক্তের। পেশায় দরজি এই তরুণকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেয় পুলিশ। সেখানে অবশ্য তাঁকে একজন ‘পাগল ক্রিকেট-ভক্ত’ হিসেবে বলা হয়েছিল। দ্রাজ নিজেও জানিয়েছিলেন, স্রেফ কোহলিকে ভালোবাসেন বলেই থেকেই ২৬ জানুয়ারি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন বাড়ির ছাদে ভারতীয় পতাকা লাগিয়েছিলেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর এটি যে আইনের চোখে অপরাধ, সেটিও জানা ছিল না।
দ্রাজ অনুরোধ করেছিলেন যেন ‘ভারতীয় গুপ্তচর’ নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসেবেই তাঁকে বিবেচনা করা হয়। কিন্তু আইন বলে কথা! দ্রাজের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধির ১২৩/ক ধারায় মামলা করেছে পুলিশ। মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা।
আদালতে দাঁড়িয়েও দ্রাজ বলেছেন, তাঁর ভারতীয় পতাকা উত্তোলনের পেছনে কোহলির প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই কাজ করেনি। অন্য কোনো দেশের জাতীয় পতাকা উত্তোলন করা যে ‘অপরাধ’, সেটা তিনি একেবারেই জানতেন না। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন।
দেখা যাক, দ্রাজ ক্ষমা পান কি না। সূত্র: পিটিআই।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান