,

গণমাধ্যমকে দুষলেন আমির

Amir-Khanবিনোদন ডেস্ক : ‘গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। আমি কখনোই দেশকে ‘অসহিষ্ণু’ বলিনি। দেশ ছেড়ে কোথাও চলে যেতেও চাইনি। আমি এখানে জন্মেছি, এখানেই মরতে চাই।’

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারতের ধর্মীয় ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বলিউডের তারকা অভিনেতা আমির খান। যদিও কয়েক মাস আগে আমির খান বলেছিলেন, দেশজুড়ে চলমান অসহিষ্ণুতার পরিবেশে তিনি আতঙ্কিত। দেশের এই পরিবেশের কারণে তাঁর স্ত্রী কিরণ ভীত। তিনি বলেছিলেন, ‘চারপাশে যা ঘটছে, তা আমরা কাগজে পড়ছি, টিভিতে দেখছি ও আতঙ্কিত হচ্ছি। কিরণের সঙ্গে এসব নিয়ে যখন কথা হয়, সে জানতে চায়, আমাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না! সে সন্তানের জন্য ভীত। ও এখন খবরের কাগজ খুলতেও ভয় পায়।’

আমির খান ও তাঁর স্ত্রী কিরণের এমন বক্তব্য প্রকাশ করার পরে এই অভিনেতাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এর আগে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান, সরোদশিল্পী আমজাদ আলী খান প্রমুখ। কিন্তু মন্তব্য করে সমালোচিত হওয়ার এত দিন পর সেসবের দায় গণমাধ্যমের ঘাড়ে চাপালেন আমির।

শিগগির মুক্তি পাচ্ছে আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’। ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে এ ছবির বাজারের ওপর। হয়তো সে জন্যই গণমাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেতা। এনডিটিভি। চার মিনার টি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা