,

সেমিফাইনালে বার্সেলোনা

Barchaস্পোর্টস ডেস্ক : ১২ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলটা ন্যু ক্যাম্পের একটা অংশকে ভয় পাইয়ে দিয়েছিল নির্ঘাত। দুই লেগ মিলিয়ে তখন ২-২ সমতা। বার্সেলোনা অ্যাওয়ে গোলের হিসাবে এগিয়ে আছে বটে, কিন্তু আর একটা গোলেই হয়ে যেতে পারে সর্বনাশ। ম্যাচে তখনো ৮০ মিনিটের মতো বাকি। অ্যাথলেটিক বিলবাও আরেকবার বার্সার জাল খুঁজে পাবে না—গ্যারান্টি আছে?

এই মৌসুমে অসম্ভবের পেছনে ছুটছে বার্সা। গতবার শিরোপা-ত্রয়ী জিতেছিল, এক বছরে সব মিলিয়ে পাঁচটি ট্রফি। তবুও ক্ষুধা মেটেনি। আবারও শিরোপাত্রয়ীর পুনরাবৃত্তি চায় লুইস এনরিকের দল। কিন্তু শুরুতেও অমন ধাক্কা! ভয়টা থাকল ম্যাচের ৫২ মিনিট পর্যন্ত। অবশেষে ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের গোল প্রায় ছিটকে দিল বিলবাওকে। তাতেও যদি বিলবাও অলীক প্রত্যাবর্তনের আশায় লড়াই করেও থাকে, ৮১ মিনিটে জেরার্ড পিকে শেষ করে দিলেন। যোগ করা সময়ে নেইমারের গোল বার্সাকে ৩-১ গোলের দাপুটে জয়ই এনে দিল। দুই লেগ মি​লিয়ে ৫-২ ব্যবধানে জিতে কোপা ডেল রের সেমিফাইনালে উঠে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

কাল রাতে বার্সার শুধু একটাই খামতি থাকতে পারে, গোলদাতার তালিকায় লিওনেল মেসির নাম না-থাকা। ম্যাচ নিষেধাজ্ঞা কিংবা চোটের কারণে তিন ম্যাচে প্রথমবারের মতো আবারও এমএসএন-ত্রয়ী জুটি বাঁধল। তাতে এস-এন গোল পেলেও ‘এম’-এর নাম উঠল না। ক্রিস্টিয়ানো রোনালদোর অপেক্ষাটাও একটু বাড়ল! একটা গোল পেলেই মেসি-রোনালদো দুজনের মোট গোল হয়ে যেত ১০০০! গত ম্যাচে রোনালদো গোল করেননি, এবার মেসিও।

সুয়ারেজ এদিকে মৌসুমে নিজের ৩০ নম্বর গোলটি করে যেন বার্তা দিয়ে রাখলেন, আট বছর পর পরের ব্যালন ডি’অরে নতুন মুখের কাছেই হয়তো যাচ্ছে। সুয়ারেজ তাতে বড় দাবিদার তো অবশ্যই। নেইমারও শেষ প্রান্তে মৌসুমে নিজের ২১তম গোলটি করলেন। নামটি মেসি বলেই চোখে লাগছে। না হলে চোটজর্জর এই মৌসুমেও কিন্তু মেসি করেছেন ২০ গোল!

কাল রাতে কোপা ডেল রের সবচেয়ে বড় খবর অবশ্য বার্সার জয় নয়—অ্যাটলেটিকো মাদ্রিদের বিস্ময়কর পরাজয়। নিজেদের মাঠে অ্যাটলেটিকো ৩-২ গোলে হেরে গেছে সেল্টা ভিগোর কাছে। এই পরাজয়ে ‘কিংস কাপ’ নামে পরিচিত রাজার এই কাপ থেকে রাজধানী মাদ্রিদের দুই পরাশক্তিই বিদায় নিল।

আজ কোয়ার্টার ফাইনালের বাকি দুই ফিরতি লেগে মুখোমুখি হবে সেভিয়া-মিরান্দেস ও লাস পালমাস-ভ্যালেন্সিয়া। এরপরই জানা যাবে শেষ চারে উঠল বাকি কোন দুটি দল। এরপর ড্রয়ে নির্ধারিত হবে, সেমিতে কে মুখোমুখি হচ্ছে কার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ