,

প্রধানমন্ত্রীকে সরাতে গুলির পরামর্শে তোলপাড়

150405203156_zeman_624x351_apআন্তর্জাতিক ডেস্ক : চেক প্রজাতন্ত্রের ঠোঁটকাটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোতকাকে একেবারেই পছন্দ করেন না। গতমাসে রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি বলেন তিনি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারলে অত্যন্ত খুশি হতেন।

কিন্তু সোমবার এক জনসভায় প্রধানমন্ত্রীকে সরানোর নিয়ে তিনি যা বলেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জনসভায় প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয় প্রধানমন্ত্রীকে তিনি কীভাবে সরাবেন। উত্তরে তিনি বলেন, “একটি পদ্ধতি গণতান্ত্রিক – নির্বাচন। অন্যটি অগণতান্ত্রিক – কালাশনিকভ।”

চেক প্রেসিডেন্ট কিছুটা রসিকতার সুরে এ কথাও বললেও, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে রাজনীতিকরা সমালোচনায় মুখর হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মিলান চোভানেচ টুইটারে লিখেছেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে এ ধরণের রুচিহীন রসিকতা আগুনে তেল ঢালার মত।”

পাভেল ব্যাভোদা নামে একজন এমপি তার টুইটার এ্যাকাউন্টে র‍্যামবোর বেশে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “মি জেমান কি নিজে কালাশনিকভ চালাবেন, নাকি এরকম কাউকে ভাড়া করবেন।”
সমালোচনার মুখে প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, অনর্থক বাড়াবাড়ি করা হচ্ছে। মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট বলতে চেয়েছেন প্রধানমন্ত্রীকে সরানোর একমাত্র উপায় অবাধ ও মুক্ত একটি নির্বাচন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা